Tuesday, May 5, 2026

এবার পঞ্জাবের বিধানসভা নির্বাচনের দায়িত্ব পেলেন প্রশান্ত কিশোর

Date:

Share post:

নতুন দায়িত্ব পেলেন পিকে, প্রশান্ত কিশোর (Prashant Kishor)। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল। বিহারে নীতীশ কুমার। বংলার ভোট এখনও বাকি রয়েছে। তবে টিম পিকের দাবি ২০২১ এ পশ্চিমবঙ্গে  আবারও ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। তবে বাংলার দায়িত্ব শেষ হ ওয়ার আগেই নতুন দায়িত্ব এল টিম পিকের হাতে। পঞ্জাব। ২০২২ সালে পঞ্জাবের ভোট করানোর দায়িত্বও এবার গেল পিকের কাঁধে।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের দায়িত্ব গ্রহণের খবর টুইট করে নিজেই জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং (Capt.Amarinder Singh)। ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা ভোট।  ভোটে অমরিন্দর সিংয়ের মুখ্য পরামর্শদাতা হিসেবে কাজ করবেন পিকে। তবে কবে থেকে প্রশান্ত কিশোর পঞ্জাবে কাজ শুরু করছেন, তা এখনও ঠিক হয়নি। নিজের বিশ্বাসযোগ্যতার  এবং কর্মযোগ্যতার প্রমাণ দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর সেসব সাফল্যের নিরিখে একুশের ভোটের লড়াইয়ের জন্য নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিয়োগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তারপর থেকে তৃণমূলের প্রতিটি কর্মসূচির পরিকল্পনা সাজায় পিকে’র দল। এমনকী  তৃণমূলের প্রার্থী তালিকাও পিকে’র হাত ধরেই চূড়ান্ত হচ্ছে। প্রার্থী বাছার আগে টিম পিকে  দীর্ঘ সমীক্ষা চালিয়েছে। রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করেই নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advt

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...