Tuesday, March 17, 2026

মেদিনীপুরের দাপুটে নেতা আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, চাপে শুভেন্দু

Date:

Share post:

ভোটের (Assembly Election) আগেই বিজেপি (BJP) নেতা আনিসুর রহমানের (Anisur Rahaman) বিরুদ্ধে মামলা (Case) প্রত্যাহার (Withderw) করল রাজ্য সরকার (State Government)। তৃণমূল (TMC) নেতা কুরবান শাহ খুনের অভিযোগে জেলে ছিলেন তিনি। এবার কি তাহলে প্রাক্তন তৃণমূলে নেতার “ঘর ওয়াপসি”? রাজনৈতিক মহল অন্তত তেমনটাই মনে করছে।

আরও পড়ুন-পাখির চোখ বাংলা, শিবরাজের পর কাল মালদহে যোগীর সভা

পাঁশকুড়া পুরসভার (Panshkura Municipality) চেয়ারম্যান নির্বাচনকে (Chairman Election) কেন্দ্র করে একটা সময় তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় এই দাপুটে নেতার। সৌজন্যে তৎকালীন শাসক দলের অন্যতম শীর্ষ নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। শুভেন্দু-বিরোধী বলে পরিচিত বলেই সেই সময় এই নেতার সঙ্গে দূরত্ব তৈরি হয় শাসক দলের। পরে বিজেপিতে যোগ দেন আনিসুর।

ঘটনাক্রমে ২০১৯ সালে দুর্গা পুজোর নবমীর দিন রাতে খুন হন পাঁশকুড়ার তৃণমূল ব্লক সভাপতি কুরবান শাহ। এই মামলায় অভিযুক্ত হিসাবে উঠে আসে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুরের নাম। গ্রেফতার হন তিনি। সেই আনিসুরের বিরুদ্ধেই আজ, সোমবার সমস্ত মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। জেল থেকে বেরিয়েই তিনি তৃণমূলে যোগ দেবেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এবং যদি সেটা হয়, তাহলে নিজের গড়েই ব্যাপক চাপে পড়ে হবেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনে কার ভূমিকা সবচেয়ে বেশি এ নিয়ে কার্যত তরজায় জড়িয়েছে সেখানকার প্রাক্তন বিধায়ক শুভেন্দু বনাম তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই প্রেক্ষিতে গত জানুয়ারি মাসে নন্দীগ্রামের তেখালির জনসভা থেকে শুভেন্দুকে কটাক্ষ করার সময়ই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে আনিসুরের নাম। সেই সময় মমতা বলেছিলেন, ‘‘আনিসুরকে অত্যাচার করে জেলে রেখে দিয়েছে। পাঁশকুড়ার ছেলে আনিসুর, তাকে বললাম তোর স্কুটার বা বাইক আছে? কী করব বললাম না। বাইকে করে আমি আর ও বেরিয়ে পড়লাম।’’ পরোক্ষে মমতার নিশানায় ছিলেন দলত্যাগী শুভেন্দু। সেদিনই স্পষ্ট হয়ে গেছিল, শুভেন্দুর “চক্রান্ত”-এ জেলে গিয়েছিলেন আনিসুর। এবং সেই চক্রান্ত থেকেই এবার তাঁকে মুক্তি দিল রাজ্য সরকার!

Advt

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...