Tuesday, May 12, 2026

তিন বছরের জেল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের 

Date:

Share post:

দুর্নীতির দায়ে জেল (jail punishment) হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট (ex-French president) নিকোলাস সারকোজির (nicolas sarkozy)। ফ্রান্সের প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি (corruption) করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই অপরাধে তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। ফ্রান্সের সাম্প্রতিককালের ইতিহাসে সারকোজিই হলেন প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যাঁকে বিচারের পর জেলে যেতে হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়ারটেপিং মামলায় প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন প্যারিসের এক আদালতের বিচারক। একইসঙ্গে সারকোজির দুই সহযোগী গিলবার্ট আজিবার্ট এবং থিয়েরি হারজোগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাদণ্ডে দণ্ডিত হলেও জেলে যেতে হচ্ছে না ৬৬ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টকে। বাড়িতে থেকেই ওই সাজা ভোগ করতে পারবেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট। সেক্ষেত্রে তাঁর শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরানো হবে নজরদারির জন্য।

‘ওয়ারটেপিং কেস’ নামে পরিচিত এই মামলা শুরু হয় ২০১৩ সালে। সেসময় তদন্তকারীরা সারকোজির বিরুদ্ধে দুর্নীতির খোঁজে সারকোজি ও তাঁর আইনজীবী হারজগের ফোনে আড়ি পেতেছিলেন। তদন্তকারীরা জানতে পারেন, বিখ্যাত কসমেটিক সংস্থা লরিয়েলের উত্তরাধিকারী লিলিয়ান বেটেনকোর্টের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করে তা লুকোনোর চেষ্টা করেছেন সারকোজি।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেছেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তাঁর এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচারব্যবস্থা সম্পর্কে খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁদের কাজ একদিকে অনৈতিক প্রভাব পরিচালিত এবং অন্যদিকে পেশাদারি গোপনীয়তা লঙ্ঘনের সামিল। তবে কারাদণ্ডের সাজা পেলেও নিয়ম অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট।

Advt

 

Related articles

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...