Wednesday, March 18, 2026

দু’মাসের মধ্যেই কেন্দ্রের জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শুভেন্দুর

Date:

Share post:

ডিসেম্বরে দলত্যাগ, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Sah) হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দিয়ে জানুয়ারির শুরুতেই কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীর (Cabinet Minister) সমতুল্য পদ মর্যাদার জুট কর্পোরেশনের (JIC) চেয়ারম্যান (Chairman) পদে নিয়োগ। কিন্তু দু’মাস যেতে না যেতেই সেই পদ থেকে আচমকাই ইস্তফা (Resign) দিলেন বিজেপির নব্য নেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)।

নিয়োগপত্র অনুযায়ী শুভেন্দুর মেয়াদ ছিল ৩ বছর। তাঁকে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। তবে এই পদই এবার ছেড়ে দিলেন শুভেন্দু। কিন্তু ঠিক কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি। শুভেন্দু নিজেও কোনও প্রতিক্রিয়া দেননি। যদিও দলের তরফে কৈলাস বিজয়বর্গীয়র জানিয়েছেন, “বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা বাড়ছে। সেই কারণেই শুভেন্দু ইস্তফা দিয়েছেন।”

উল্লেখ্য, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দু অধিকারীকে নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি। এবার সেই পদই ছাড়লেন শুভেন্দু।

আরও পড়ুন:মাঝ সমুদ্রে মরণবাঁচন লড়াই, ১৪ ঘন্টা আবর্জনা আঁকড়ে জীবনযুদ্ধে জয়

Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...