Thursday, May 14, 2026

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তপ্ত উত্তরপাড়া

Date:

Share post:

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তপ্ত উত্তরপাড়া (Uttorpara)। শিবতলা এলাকায় তৃণমূল-বিজেপি (Tmc-Bjp) কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে এলাকায় উত্তেজনা ছড়ায়।

তৃণমূলের অভিযোগ, তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কুকথা বলছিল বিজেপি। তৃণমূলের তরফ থেকে পুলিশ ও বিজেপির নেতাদের অনুরোধ করা হয় মাইক খুলে নেওয়ার জন্য। কিন্তু মাইক খোলা হয়নি। এরপর উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষাল (Prabir Ghosal), সংগঠনিক সভাপতি শ্যামল বসু (Syamal Basu)-সহ অনেকে।
তৃণমূলের অভিযোগ, তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করেই মাইক বেঁধেছে বিজেপি। অবিলম্বে মাইক খোলার দাবিতে রাস্তা অবরোধ করেন শাসকদলের কর্মী-সমর্থকরা।

বিজেপি নেতা কর্মীরা এসে অবরোধ সরাতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিতে বেধে যায়। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড।

আরও পড়ুন:দু’মাসের মধ্যেই কেন্দ্রের জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শুভেন্দুর

Advt

Related articles

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...