Tuesday, June 23, 2026

সৌরভের বিজেপি যোগদান নিয়ে কী বললেন দিলীপ ঘোষ, জানেন?

Date:

Share post:

একুশের নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রার্থীতালিকা চূড়ান্ত করতে শাসক-বিরোধী সব শিবিরেই ব্যস্ততা তুঙ্গে। এরই মাঝে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) BJP-তে যোগদানের জল্পনা।
সৌরভ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমার কোনও এ নিয়ে ধারণা নেই। বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনাও জানি না।’
অথচ সোশ্যাল মিডিয়া সরগরম। ৭ মার্চ বিজেপির ব্রিগেড মঞ্চে নাকি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়! এই বিষয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, “সৌরভের ব্রিগেডে আসা নিয়ে আমার কাছে কোনও খবর নেই” । প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতিকে নাকি বঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রেখে এগোতে চাইছে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব এমন জল্পনা হঠাৎই জোরদার হয়েছিল কিছুদিন আগে। দাদা অসুস্থ হওয়ার পর সেই জল্পনায় ছেদ পড়ার বদলে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়ের মতো নেতাদের খোঁজখবরের জেরে আরও বাড়ে সেই জল্পনা। অবশ্য বিজেপি বা সৌরভ কোনও পক্ষ থেকেই কোনও জল্পনার সত্যতা স্বীকার করা হয়নি, কিন্তু তার পরও সোশ্যাল মিডিয়ায় জল্পনা থামেনি।সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি জল্পনার খবরে জল ঢেলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর সাফ কথা ছিল, কারোর খোঁজখবর নেওয়া মানেই দলে আসার প্রস্তাব দেওয়া, এমন ধারণা করা ঠিক নয়।
তবে বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষে জল্পনা উড়িয়ে দেওয়া তো দূরে থাক। দিলীপ ঘোষ বা শমীক ভট্টচার্যের মতো নেতারা বারবার বরং দাদাকে স্বাগত জানিয়েছিলেন গেরুয়া শিবিরে। এবারে প্রধানমন্ত্রীর উপস্থিতিতিতে ব্রিগেডে দাদার বিজেপি যোগের জল্পনার মাঝে অবশ্য তা উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...