Saturday, June 27, 2026

পথে নামছে সংযুক্ত মোর্চা,৬ মার্চ কলকাতায় যৌথ মিছিলে বাম, কংগ্রেস, আব্বাস

Date:

Share post:

সফল ব্রিগেডের পর এবার পথে সংযুক্ত মোর্চা৷

আগামী ৬ মার্চ কলকাতায় সংযুক্ত মোর্চা মিছিলের ডাক দিয়েছে। পেট্রোপন্য- সহ অত্যাবশ্যক জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কর্মসংস্থানের দাবিতে বাম, কংগ্রেস, ISF-এর নেতা-কর্মীরা রাজপথে নামছেন৷ এই মিছিলে থাকার কথা ISF প্রধান আব্বাস সিদ্দিকিরও।সূত্রের খবর, ওইদিন বিকেল ৩টে নাগাদ এন্টালি থেকে মিছিল শুরু হয়ে, তা শেষ হবে মহাজাতি সদনের কাছে৷
মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Misra) থাকবেন প্রদেশ কংগ্রেস নেতারা। থাকার কথা ISF প্রধান আব্বাস সিদ্দিকিরও (Abbas Siddiqui)। তবে ISF-এর তরফে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি।

শেষপর্যন্ত বামেদের মধ্যস্থতায় ISF-কে আসন ছেড়েছে কংগ্রেস। জোটের আসন রফা চূড়ান্ত বলে দাবি করেছে বাম-কংগ্রেস দুই পক্ষই। ফলে, জোট গঠনে সিলমোহর পড়ে গিয়েছে বলে জানিয়েছেন মান্নান-সেলিমরা। ISF চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি এই সমঝোতায় খুশি। জানা গিয়েছে, আব্বাসের দলকে ৮টি আসন ছাড়তে চলেছে কংগ্রেস। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের ৬’টি এবং দক্ষিণবঙ্গের ২টি আসন। ওদিকে, AICC নেতা আনন্দ শর্মা এই জোটে আপত্তি জানালেও কংগ্রেস হাইকম্যান্ড প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...