Tuesday, February 24, 2026

আর বিলম্ব নয়: আগামিকালই প্রার্থী তালিকা ঘোষণা করছে বামফ্রন্টও

Date:

Share post:

সোমবার পর্যন্ত দেরি নয়, শুক্রবারেই বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দুদফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট (Left)। তবে, সূত্রের খবর, কংগ্রেস বা আইএসএফ (Ifs) ওইদিন প্রার্থী ঘোষণা নাও করতে পারে।

আরও পড়ুন:পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন: অভিযোগে প্রশাসনের দ্বারস্থ কোচবিহার জেলা তৃণমূল

দফায় দফায় বৈঠকে কাটে সংযুক্ত মোর্চার জট। বাম-কংগ্রেস-আইএসএফের মধ্যে আসন রফা কার্যত চূড়ান্ত হয়েছে। বামফ্রন্ট ১৬৫, কংগ্রেস ৯২, আইএসএফ ৩৭ আসনে প্রার্থী দেবে বলে স্থির হয়।
বুধবারই প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সঙ্গে ফোনে কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। অধীরকে কলকাতায় আসতে বলেন তিনি। কিন্তু সূত্রের খবর, অধীরের পক্ষে কলকাতায় আসা সম্ভব না হওয়ায় প্রথমে ঠিক হয়, ৮ মার্চ যৌথ সাংবাদিক বৈঠক করে জোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কিন্তু তৃণমূল ও বিজেপি শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই পরিস্থিতিতে আৎ দেরি না করে একই দিনে প্রার্থী তালিকা ঘোষণা করতে চায় বামেরাও। তবে, এদিন কংগ্রেস বা আইএসএফ-ও একইদিনে প্রার্থী তালিকা ঘোষণা নাও করতে পারে।

Advt

 

spot_img

Related articles

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...

বৃষ্টি- তুষারপাতে আমেরিকায় ‘বম্ব সাইক্লোন’, বাতিল ১০ হাজার ফ্লাইট!

তুমুল বৃষ্টি আর তুষারপাতের ( rain and snowfall) মাঝে আমেরিকায় এবার আছড়ে পড়ল ‘বম্ব সাইক্লোন’ (Bomb Cyclone) ।...

মিলে গেল পূর্বাভাস, বৃষ্টিভেজা মঙ্গলের সকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ভোরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ভোর...

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...