Thursday, May 14, 2026

গ্রাহকদের জন্য আরও সহজ হচ্ছে গ্যাস বুকিং, নিয়ম বদলাচ্ছে কেন্দ্র

Date:

Share post:

যেমন হু হু করে বড়ছে গ্যাসের দাম তেমনই সহজ হচ্ছে গ্যাস বুকিং। এলপিজি সিলিন্ডার সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে মোদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা ১ জন ডিলারের বদলে ৩ জন ডিলারের কাছ থেকে গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা কাছের যে কোনও গ্যাসের ডিলারের থেকে সিলিন্ডার নিতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আগে গ্যাস বুকিংয়ের জন্য দেশের বিভিন্ন সার্কেলের জন্য আলাদা আলাদা নম্বর ছিল ৷ তবে এবার থেকে গ্যাস বুকিংয়ের জন্য গোটা দেশের ইন্ডেন গ্রাহকদের জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ ৭৭৭৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে বা এসএমএস পাঠিয়ে গ্যাস বুকিং করা যাবে৷

আরও পড়ুন-৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম, বাড়ছে লোকাল ট্রেনের ভাড়া?

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সেক্রেটারি তরুণ কাপুর জানিয়েছেন, কেন্দ্র রান্নার গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, অল্প কয়েকটি ডকুমেন্টের মাধ্যমেই পেয়ে যাবেন এলপিজি কানেকশন ৷ পাশাপাশি নতুন নিয়মে ঠিকানার প্রমাণ পত্র ছাড়া কানেকশন দেওয়ার যোজনা তৈরি করা হচ্ছে ৷ তিনি আরও জানান, এলপিজি কানেকশন নেওয়ার জন্য ঠিকানার প্রমাণ দেওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু গ্রামীণ এলাকায় ঠিকানার প্রমান পত্র তৈরি করতে সমস্যায় পড়তে হয় মানুষকে। তরুণ কাপুর আরও জানিয়েছেন, গ্রাহকরা ১ জন ডিলারের বদলে ৩ জন ডিলারের কাছ থেকে গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা কাছের যে কোনও গ্যাসের ডিলারের থেকে সিলিন্ডার নিতে পারবেন।

এবছর বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, আগামী ২ বছরে প্রায় এক কোটি মানুষকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার যোজনা তৈরি করছে৷ গত ৪ বছরে ৮ কোটি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে ৷

Advt

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...