Tuesday, March 17, 2026

রাজ্যে ফেরাবেন বিধান পরিষদ, প্রতিশ্রুতি মমতার

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) জন্য ২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি বিধানসভা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২০২১-এ জয়ের পরে বিধান পরিষদ ফিরিয়ে আনবেন। পূর্ণেন্দু বসু (Purnendu Basu), অমিত মিত্র (Amit Mitra), মণীশ গুপ্তর (Manish Gupta) মতো বর্ষীয়ান নেতারা যাঁরা সরাসরি বিধানসভা নির্বাচনে লড়াই থাকছেন না, তাঁরা বিধান পরিষদের স্থান পাবেন।

পশ্চিমবঙ্গে বিধান পরিষদ (Legislative Council) ছিল যুক্তফ্রন্টের আমলে 1969 সাল পর্যন্ত। এতদিন সেই বিধান পরিষদের অস্তিত্ব কার্যত ছিল না। ৫২ বছর পরে আবার বিধান পরিষদ ফিরিয়ে আনার কথা বললেন মমতা। ২০১১-তে প্রথমবার ক্ষমতায় আসার পরেই বিধান পরিষদ ফিরিয়ে আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু যারা পরিস্থিতির কারণে সেটা কার্যকর করা সম্ভব হয়নি।

রাজ্যসভা ধাঁচে বিধানসভার উচ্চ কক্ষ হিসেবে বিধান পরিষদ থাকে। বিধায়কদের দ্বারা নির্বাচিত হন বিধান পরিষদের সদস্যরা। বর্ষীয়ান নেতাদের পাশাপাশি সেখানে গুণীজনরা থাকবেন। সরকার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন রকম পরামর্শ দেবেন তাঁরা।

দেশের মধ্যে তেলেঙ্গানা-সহ হাত গোনা কয়েকটি রাজ্যে রয়েছে বিধান পরিষদ। এরাজ্যে দীর্ঘদিন এই বিধান পরিষদের কোন অস্তিত্ব ছিল না তাকে ফিরিয়ে আনা সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচেষ্টা বলে মত রাজনৈতিক মহলের।

Advt

 

spot_img

Related articles

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...