Friday, June 26, 2026

এনআইএ-র আবেদন খারিজ হাইকোর্টে, আপাতত স্বস্তিতে ছত্রধর

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচেনর আগে হাই কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে ছত্রধর মাহাতো। ছত্রধরকে হেফাজতে চেয়ে যে মামলা করেছিল এনআইএ, তা শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। তবে এনআইএ-র আদালতে অনুমতি ছাড়া আগামী ২৪ তারিখ পর্যন্ত রাজ্যের বাইরে যেতে পারবেন না ছত্রধর মাহাতো। এই মামলার পরবর্তী শুনানি ২৪ মার্চ।

রাজধানী এক্সপ্রেস অপহরণ এবং সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এরপর অভিযুক্ত ছত্রধর মাহাতোকে কয়েক দফায় জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। এরপর ছত্রধরকে নিজেদের হেফাজতে চেয়ে বিশেষ কোর্টে মামলা করে এনআইএ। কিন্তু এনআইএ-র বিশেষ আদালত জানায়, যেহেতু নিম্ন আদালতে ছত্রধর মাহাতো সহ আরও পাঁচজনের জামিন মঞ্জুর করেছে তাই সেখানেই আবেদন করতে হবে। এরপরই ছত্রধরকে নিজেদের হেফাজতে চেয়ে হাইকোর্টের দারস্থ হয় এনআইএ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে ছত্রধরের আইনজীবী বলেন, সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় ৩০২ ধারায় খুন দেশদ্রোহের মামলা দায়ের করা হয়। ১৩ বছর পর ছত্রধর সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে ইউপিএ ধারা যোগ করার যৌক্তিকতা কোথায়? অন্যদিকে এনআইএ-র আইনজীবীর বক্তব্য, তাদের দায়ের করা মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে চলতে পারে না, তা চলবে এনআইএ-র বিশেষ আদালতে বা হাইকোর্টে। দুপক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি এনআইএ-র আবেদন খারিজ করে দেয়। ফলে আপাতত স্বস্তিতে ছত্রধর মাহাতো।

আরও পড়ুন- রাজ্যে ফেরাবেন বিধান পরিষদ, প্রতিশ্রুতি মমতার

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...