Monday, March 16, 2026

ভোট শিয়রে, দলীয় প্রতীক কোথায় ? চরম বিপাকে আব্বাসের পার্টি

Date:

Share post:

ঢাক-ঢোল পিটিয়ে দল ঘোষণা করেছেন, ভোটে লড়ার লক্ষ্যে বাম- কংগ্রেসের সঙ্গে জোট গড়েছেন, আসন ভাগাভাগিও করেছেন৷

কিন্তু আব্বাস সিদ্দিকি’র (Abbas Siddiqui) দল
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর (Indian Secular Front) প্রতীক কোথায় ? কোন প্রতীক নিয়ে একুশের ভোটে ISF লড়বে ?

আরও পড়ুন:নবান্ন অভিযানে নিখোঁজ বাম কর্মীর খোঁজ মিলল বালিতে

এবার অন্য ধরনের জটিলতার মুখে ‘সংযুক্ত মোর্চা। শরিক দল, ISF-এর নির্বাচনী প্রতীক না থাকলে নির্দল হিসাবে লড়তে হবে তাদের৷ সেক্ষেত্রে এক এক কেন্দ্রে এক এক রকম প্রতীক হওয়ার সম্ভাবনা প্রবল৷ তবে ISF-এর তরফে বলা হচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশনে দলীয় প্রতীক জমা দেওয়া হবে। একইসঙ্গে আব্বাসের দল আশঙ্কা করছে, কমিশনের বরাদ্দ প্রতীক পাওয়া এবং প্রার্থী ও প্রতীক পরিচিতির জন্য যথেষ্ট সময় নাও মিলতে পারে৷ আজকালের মধ্যে প্রার্থী ঘোষণা করলেও প্রথম দফায় প্রচারের জন্য হাতে দিন নেই৷ এর মধ্যেই চেনাতে হবে দলীয় প্রতীক৷ এই পরিস্থিতিতে প্রার্থী ও প্রতীকের পরিচিতি নিয়ে বেশ চিন্তিত সংযুক্ত মোর্চা নেতৃত্ব। ওদিকে, ISF সূত্র বলছে, প্রথম দফার মনোনয়ন দাখিলের শেষে প্রচারের জন্য মিলবে মাত্র ১৪ দিন। এখানেই চিন্তার ভাঁজ সংযুক্ত মোর্চার সব শরিকদের কপালে।

Advt

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...