Monday, May 11, 2026

প্রত্যাশামতোই বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

Date:

Share post:

নাটকীয় ভাবে তৃণমূল ত্যাগের পর কিছুটা সময় নিলেও প্রত্যাশামতোই শনিবার বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী(Dinesh Trivedi)। শনিবার দুপুর বারোটা নাগাদ দিল্লি বিজেপি সদরদফতরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। রাজ্যে নির্বাচনী আবহে ত্রিবেদীর বিজেপি(BJP) যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, গত মাসে রাজ্যসভায় অধিবেশন চলাকালীন সকলকে চমকে দিয়ে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। দলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি বলেন, অন্তরাত্মার ডাকে তৃণমূল ত্যাগ করছেন তিনি। এরপর শনিবার জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে নাম না করে তৃণমূলকে তোপ দেগে দীনেশ ত্রিবেদী বলেন, ‘অন্য দলে কেবলমাত্র একটা পরিবারেরই সেবা হয়। আমার জন্য দেশই সর্বোপরি। এর বাইরে আমি কিছু বুঝি না। বিশ্ব দেখছে মোদীজির হাত ধরে কীভাবে ভারত এগিয়ে চলেছে। বাংলার লোক খুশি, বাংলায় আসল পরিবর্তন হতে চলেছে। এখানে আমার অনেক পুরনো বন্ধু রয়েছে। বাংলা তথা দেশের জনতার জন্য কাজ করার সুযোগ দিল বিজেপি, আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুন:বার্ধক্যের দাগ মুছে তারুণ্যে জোর বামেদের, প্রার্থী তালিকায় ভরসা দুঁদে নেতাদের ওপরও

পাশাপাশি তৃণমূলের একদা ভরসার দীনেশ ত্রিবেদীকে গেরুয়া শিবিরে যোগদান করিয়া জেপি নাড্ডা বলেন, মাস দুয়েক আগেই দীনেশ ত্রিবেদী নিজে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। অবশেষে তা সফল হওয়ায় নাড্ডা বলেন, এতদিন ভুল জায়গায় ছিলেন সঠিক দলে এসেছেন দীনেশ ত্রিবেদী।

Advt

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...