Thursday, May 14, 2026

আগামী সপ্তাহে রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

আগামী সপ্তাহে রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারপর আরও ২০০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানানো হয়েছে। এর আগে ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যে চলে এসেছিল ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই রাজ্যে । প্রয়োজনে আরো বাহিনী আসতে পারে।  এ ব্যাপারে বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবে রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। মূলত বাহিনী মোতায়েন নিয়েই এই বিশেষ বৈঠক। বিএসএফ গেস্ট হাউসে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জগমোহন, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। প্রথম দফায় প্রায় ১০,০০০ বুথে ভোট হবে। প্রথম দফার নির্বাচনে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে সেই নিয়েই আজকের এই বৈঠক।

এদিকে জানা গিয়েছে ভোটের কাজে দুটি হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে। মূলত সেনা বাহিনীর কাছ থেকে এই দুটি হেলিকপ্টার নেওয়া হবে। দুটির মধ্যে একটি হেলিকপ্টার থাকবে দমদম বিমানবন্দরে আর একটি থাকবে বাগডোগরা বিমানবন্দরে । নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।

Advt

 

 

 

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...