Thursday, May 14, 2026

দায়িত্বে সুদীপ জৈন’ই, তৃণমূলের দাবি খারিজ কমিশনে

Date:

Share post:

কেন্দ্রীয় নির্বাচন কমিশন খারিজ করে দিলো তৃণমূলের দাবি৷

একুশের ভোটে বাংলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারের পদে সুদীপ জৈনকেই (Sudip Jain) বহাল রাখার সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) তরফে৷

২০১৯-এর লোকসভা নির্বাচনে নিরপেক্ষ না থাকার অভিযোগ এনে সুদীপ জৈনের অপসারণ চেয়েছিল তৃণমূল।রাজ্যের শাসক দলের ওই দাবিই খারিজ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সুদীপ জৈনের সততা এবং কাজের স্বচ্ছতার উপর কমিশনের পূর্ণ আস্থা আছে। কমিশন রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তৃণমূল জানায়, ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চেয়ে কমিশনকে চিঠি দিচ্ছে দল। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, ” ৮ দফার নির্বাচন শুনেই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আমাদের প্রতিবাদ চলছে। আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করেছেন। সুদীপ জৈন আগেও এ রাজ্যের দায়িত্বে ছিলেন৷ ২০১৯- এর লোকসভা ভোটে ওঁর পক্ষপাতদুষ্ট আচরণ আগেও আমরা দেখেছি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে এই সুদীপই ভুল রিপোর্ট পাঠিয়েছিলেন৷

সৌগতর অভিযোগ, “সুদীপ জৈন আগেও একাধিক পক্ষপাতমূলক কাজ করেছেন। তাই ও দায়িত্বে থাকলে রাজ্যে অবাধ ভোট সম্ভব নয়। তাই আমরা ওঁর অপসারণ চেয়েছি।”

তৃণমূলের সেই অভিযোগ প্রত্যাখ্যান করে কমিশন জানিয়ে দিল, সুদীপ জৈনই রাজ্যের দায়িত্বে থাকবেন। তাঁর সততা নিয়ে কোনও সংশয় বা সন্দেহ কমিশনের নেই।

আরও পড়ুন- প্রার্থী না করায় চোখের জল ফেলে দিদিকে ছেড়ে বিজেপিতে সোনালী

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...