Thursday, May 14, 2026

বাংলাদেশের প্রথম রূপান্তরকামী সংবাদপাঠিকার নাম জানেন?

Date:

Share post:

বাংলাদেশের বেসরকারি সংবাদ মাধ্যমে এই প্রথমবার। নিয়োগ করা হল এক রূপান্তরকামী সংবাদ পাঠিকাকে। নাম তানসুভা আনন শিশির। আন্তর্জাতিক নারী দিবসের দিন অর্থাৎ আগামী ৮ মার্চ থেকে তিনি বাংলাদেশের ওই বেসরকারি সংবাদ মাধ্যমে সংবাদ পাঠিকার কাজ শুরু করতে চলেছেন।

তানসুভা তার কেরিয়ার শুরু করেন একজন মডেল হিসেবে। মডেলিংয়ের পাশাপাশি শুরু করেন অভিনয়ের কাজও। এবছরই তিনি দুটো ছবির জন্য সই করেছেন। তার মধ্যে আবার একটি ছবিতে তিনি মহিলা ফুটবল কোচের অভিনয় করছেন। সংবাদমাধ্যমে কাজ শুরু করার ব্যাপারে তানসুভা বলেন, ”আমাকে দেখে আমাদের অন্যান্য বোনেরাও উৎসাহিত হবেন। রূপান্তরকামী নারীদের নিয়ে মানুষের যে বদ্ধমূল ধারণা আছে সেটিরও পরিবর্তন হবে। একথা ভেবেই আমার ভালো লাগছে।”

আরও পড়ুন- অবশেষে ঘোষণা মোর্চার শরিক কংগ্রেসের ১৩ প্রার্থীর নাম

Advt

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...