Thursday, May 14, 2026

ধুতি-পাঞ্জাবীতেই ব্রিগেড থেকে আজ পরিবির্তনের ডাক দেবেন মিঠুন

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

বারোটায় ব্রিগেডে যাবেন মিঠুন চক্রবর্তী( mithun chakraborty)। একেবারে বাঙালির বেশে। গালে কাঁচা-পাক দাড়ি নিয়ে বলবেন, পরিবর্তন চাই। বাংলার উন্নতির জন্য চাই গেরুয়া সরকার।

এখন বিশ্ববাংলা সংবাদকে EXCLUSIVE তথ্য দিয়ে মিঠুন জানিয়েছেন, পরিচিত-ঘনিষ্ঠ আইনজীবীর বাড়িতে রাত কাটিয়েছেন দমদমে। বিমান পালটে আসার কারণে ধকল গিয়েছে। রাতে কলকাতায় পৌঁছে ফের একদফা বৈঠক করেন কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে। আজকের রণনীতি স্থির হয়। প্রধানমন্ত্রী আসার আগেই মঞ্চের কাছে পৌঁছে যাবে টিম মিঠুন। তারপর মোদিজির সঙ্গে সাক্ষাৎ। মিঠুন শুধু ভাষণ দেবেন তাই নয়, টলিউডের শীর্ষস্থানীয় অভিনেতাদের মঞ্চে ডেকে নেবেন। ডাক দেবেন পরিবর্তনের।

মিঠুন প্রতিদিনের প্রচারে না থাকলেও রাজ্য জুড়ে বহু জনসভা করবেন। কার্যত বাংলায় গেরুয়া শিবিরের মুখ হয়ে উঠতে চলেছেন, সেটা পরিষ্কার করে দিয়েছেন।

আরও পড়ুন:জ্বালানির মূল্যবৃদ্ধি : মমতার ‘সিলিন্ডার মিছিল’ শিলিগুড়িতে

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...