Friday, May 1, 2026

‘নন্দীগ্রামে আমিই জিতব’, ব্রিগেড মঞ্চে বললেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

বামেদের ব্রিগেডের(brigade) পর রবিবার বিজেপির(BJP) ব্রিগেড ময়দানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে আনলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এই কেন্দ্রে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রতিদ্বন্দ্বী তিনি । তবে লড়াইয়ের ময়দানে পিছু হটতে তিনি নারাজ। এ কথা স্মরণ করিয়ে ব্রিগেড ময়দানে তিনি বলেন, ‘নন্দীগ্রামে(Nandigram) মাননীয়াকে আমি হারাবোই। আমিই জিতব নন্দীগ্রামে।’

ব্রিগেডের হাইভোল্টেজ জনসভায় এদিন সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ঐতিহাসিক ব্রিগেড যাঁরা ভরিয়েছেন, সেই গণদেবতাকে প্রণাম। টিম বেঙ্গল বিজেপিকে আন্তরিক শুভেচ্ছা।’ পাশাপাশি তিনি বলেন, ‘২১ বছর তৃণমূল কংগ্রেসে ছিলাম। এখন ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যাঁদের মেরুদণ্ড আছে, তাঁরা ওই দলে থাকতে পারবেন না।’ শুভেন্দুর কথায়, ‘এরা ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে’। পাশাপাশি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘মাননীয়া ৫০০ কোটি টাকা দিয়ে বুদ্ধি কিনেছেন। দিদিকে বলো-র ফোন এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন শুরু হয়েছে ‘বাংলার গর্ব মমতা’। কেন? বিবেকানন্দ হারিয়ে গেলেন? চৈতন্যদেব হারিয়ে গেলেন বাংলার এত এত মনীষীরা হারিয়ে গেলেন? মাননীয়াকে কেউ বাংলার মেয়ে বলে মানেন না।’

আরও পড়ুন:“এক ছোবলেই ছবি”- ফিল্মি ডায়লগে ব্রিগেড মাতালেন মিঠুন

এরপরই সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘নন্দীগ্রামে মাননীয়াকে আমি হারাবোই’। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা অনেক আগে নিজেই ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের টিকিট দিয়েছে নেতৃত্ব। ফলে এই কেন্দ্র যে এবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Advt

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...