Thursday, April 23, 2026

ভোটারদের ভয় দূর করতে সরাসরি দেখা করবেন দুই বিশেষ পর্যবেক্ষক

Date:

Share post:

ভয় ভাঙিয়ে ভোটারদের পোলিং বুথ পর্যন্ত নিয়ে আসতে দায়বদ্ধ নির্বাচন কমিশন (Election Commission)। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে এই ভয় ভাঙানোর কাজ শুরু করে দিলেন দুই বিশেষ পর্যবেক্ষক (Special General Observer) অজয় ভি নায়েক (Ajay V Nayak) ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক (Special Police Observer) বিবেক দুবে (Vivek Dubey)। সাধারণ মানুষ যাতে অবাধে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য প্রকাশ করা হল দুই বিশেষ পর্যবেক্ষকের মোবাইল নম্বর, দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও। সরাসরি দেখা করার জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করা হয়েছে।  দেখা করার সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিগত নির্বাচনগুলিতে  কোনও বিশেষ পর্যবেক্ষককেই এই ভূমিকায় দেখা যায়নি। কিন্তু  এবারের নির্বাচনে ভোটারদের নিরাপত্তার পাশাপাশি কমিশনের পক্ষপাতিত্ব নিয়েও যাতে কেউ প্রশ্ন তুলতে না পারেন, সেই ব্যাপারটা নিশ্চিত করতে চাইছেন আধিকারিকরা।

রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৭ মার্চ।  বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ থেকে জণগণের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েকের মোবাইল নম্বর ৮১০০১০৭১৫৪। এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করা যাবে। ল্যান্ড লাইন নম্বর ০৩৩-২২৮১০০১৩। সরাসরি দেখা করে কথা বলতে চাইলে যোগাযোগ করতে হবে এই ঠিকানায় :  বিএসএফ গেস্ট হাউজ, ২০/১ গুরুসদয় দত্ত রোড, বালিগঞ্জ, কলকাতা ৭০০০১৯। মেইল আইডি : splobsg@gmail.com  দেখা করার সময় বিকাল ৪টা-৫টা। শনি, রবি ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদ দিয়ে। নির্বাচনের কাজে বিশেষ পর্যবেক্ষক  কলকাতার বাইরে থাকলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে না।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে মোবাইল নম্বর ৮১০০১০৭১৫৫। এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করেও জানানো যাবে। ল্যান্ড লাইন নম্বর ০৩৩-২২৮১০০১০। সরাসরি  দেখা করা যাবে বিএসএফ গেস্ট হাউজ, ২০/১ গুরুসদয় দত্ত রোড, বালিগঞ্জ, কলকাতা ৭০০০২০ এই ঠিকানায়। মেইল আইডি splobsp1@gmail.com

Advt

 

 

Related articles

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...

নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের

নাকা চেকিং এর নামে হেনস্থা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে। বুধবার রাতে হরিপাল চন্দ্রকোনা থেকে ভোটের প্রচারে বাড়ি...

বিহারে কর্মসংস্থান হলে ঝালমুড়িওয়ালা এরাজ্যে কেন: মোদির ঝালমুড়ি-অধ্যায়ে প্রশ্ন অভিষেকের

ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়ে ভোটের বাজারে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদি। তবে এতে যে বাংলার উন্নয়নের ছবিটাই গোটা বিশ্বের কাছে...

ভোটের প্রস্তুতিতে জেলায় জেলায় ‘মডেল বুথ’, কড়া নজরদারিতে বৃহস্পতিবার প্রথম দফার মহারণ

রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণ। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা...