Sunday, February 22, 2026

বড়বাজারের বহুতলে বিধ্বংসী আগুন, এখানেই রয়েছে পূর্ব রেলের সদর দফতর

Date:

Share post:

ফের একবার বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহরের বুকে। সোমবার সন্ধ্যে ৬.১৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের(strand road) নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লাগে। আগুন নেভাতে ইতিমধ্যই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের(fire brigade) ১০টি ইঞ্জিন। তবে ১৩ তলায় আগুন লাগায় কাজ শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় দমকল কর্মীদের। এই বহুতলেই রয়েছে পূর্ব রেলের সদর দফতর(Eastern railway head office)।

দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে বিল্ডিংটিতে আগুন লেগেছে সেখানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। সেখান থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতোখানি উঁচুতে আগুন লাগায় হাওয়ার সাহায্য নিয়ে মুহূর্তে দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্র্যান্ড রোড। জোর কদমে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে।

আরও পড়ুন:‘বিশ্ব নারী দিবসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলাম’, বিজেপিতে যোগদানের পর বললেন তনুশ্রী

উল্লেখ্য, বিভিন্ন দফতরের শীর্ষ কর্তাদের অফিস এখানে। এর মধ্যে রয়েছে আরপিএফ, আইজি, চিফ ফিনান্স কমিশনার, চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন, দক্ষিণ-পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার-সহ বিভিন্ন বিভাগের শীর্ষকর্তাদের অফিস। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলের রিজার্ভেশনের মূল দফতরটিও এখানে। ফলে যাত্রী ও কর্মীদের বড় সংখ্যার মানুষজন বিল্ডিংটিতে ছিলেন। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে ব্যাপক আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে বিল্ডিংয়ের নিচে কার পার্কিং স্পেসে বেশকিছু গাড়িরও ক্ষতি হয়েছে বলে খবর।

Advt

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...