Saturday, May 16, 2026

৯০ বছরে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে নাম লেখালেও প্রার্থী হওয়ার আশায় জল রবীন্দ্রনাথের

Date:

Share post:

বয়স ৯০ বছর। তা সত্ত্বেও তৃণমূলে (tmc) টিকিট না পাওয়ার ক্ষোভে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন সিঙ্গুরের প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ছেলেকে নিয়ে সোমবারই যোগ দিয়েছেন বিজেপিতে (bjp)। কিন্তু তড়িঘড়ি দলবদলে তাঁর প্রাপ্তি শূন্যই। সিঙ্গুরে বিজেপির প্রার্থী হওয়া হচ্ছে না। শুধু ভোটের মরশুমে তৃণমূলবিরোধী কথা বলানোর জন্য তাঁকে ব্যবহার করবে বিজেপি। একই অবস্থা শিবপুরের বিধায়ক জটু লাহিড়িরও। প্রায় ৮৩ বছর বয়সেও তিনি প্রার্থী হওয়ার জন্য নাছোড়। বয়সের কারণে তৃণমূল তাঁকে এবার প্রার্থী না করায় রেগেমেগে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। যদিও তার পরেও তাঁর উদ্দেশ্য পূরণের কোনও সম্ভাবনাই নেই। একই হাল হতে চলেছে সোনালী গুহ, শীতল সর্দার, দীপেন্দু বিশ্বাসের।

বিজেপির নীতি-আদর্শের সঙ্গে এদের কারুর কোনও সম্পর্ক নেই। স্রেফ নিজেরা ভোটের টিকিট পাননি বলে রাতারাতি দলবদল। সুযোগসন্ধানী এই দলবদলুদের (defectors) তৃণমূলের বিরুদ্ধে প্রচারের কাজে ব্যবহার করলেও তাতে বিজেপির রাজনৈতিক লাভ হবে এমন কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না।

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...