Saturday, April 11, 2026

প্রকাশিত হল JEE Main 2021 পরীক্ষার ফলাফল

Date:

Share post:

করোনা পরিস্থিতির মাঝে কঠোর সর্তকতা সহ JEE Main 2021 পরীক্ষা নিয়েছিল ভারত সরকার। অবশেষে বহু প্রতীক্ষিত সেই পরীক্ষার ফল প্রকাশ করল কেন্দ্র। সোমবার JEE Main 2021-এর ফল প্রকাশ করেছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এডিট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

সোমবার এক টুইটে পোখরিয়াল জানান, JEE Main February-র ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছর পর্যন্ত ৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার তা নেওয়া হয়েছে ১৩টি ভাষায়। দশ দিনে ফলাফল প্রকাশিত হল। এনটিএর(NTA) এটি একটি বড় প্রাপ্তি।’ তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন এনটিএস ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে। এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের ক্লিক করতে হবে ‘JEE Main 2021 Result’ লিঙ্কে। সেখানেই অ্যাপ্লিকেশন নম্বর সহ বিস্তারিত তথ্য দিলেই জানা যাবে পরীক্ষার রেজাল্ট।

আরও পড়ুন:কংগ্রেসে থাকলে একদিন মুখ্যমন্ত্রী হতেন সিন্ধিয়া, বিজেপিতে লাস্টবেঞ্চেই থাকতে হবে: রাহুল

উল্লেখ্য, এবছর মোট ৬,৬১,৭৭৬ জন পরীক্ষার্থী এবার JEE Main পরীক্ষায় বসেছিলেন। কঠোর করোনা সতর্কতার মধ্যে এবছর ২৩ ও ২৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষা নেওয়া হয়।

Advt

Related articles

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...