Tuesday, May 5, 2026

কোভিড আক্রান্ত রণবীর, সোশাল মিডিয়ায় ছেলের অসুস্থতার খবর দিলেন নীতু

Date:

Share post:

কোভিডে আক্রান্ত রণবীর কাপুর। অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানালেন তাঁর মা নীতু কাপুর। রণবীর আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। সকাল থেকে সূত্র মারফত খবর মিলছিল অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার। তবে অসুস্থতা সম্পর্কে নিশ্চিত কোনও খবর পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার বেলা গড়াতেই ইনস্টাগ্রামে পোস্ট করে ছেলের অসুস্থতার কথা জানালেন ঋষি-পত্নী নীতু কাপুর। ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনাদের শুভেচ্ছা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। রণবীর কোভিড-১৯ পজিটিভ। ওর চিকিৎসা চলছে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে ও। সমস্ত সাবধানতা মেনে চলছে’।

এর আগে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রণবীরের জেঠু রণধীর কাপুর বলেছিলেন, ‘রণবীরের শরীর ঠিক নেই৷ কিন্তু এটা জানা নেই যে ও করোনায় আক্রান্ত নাকি অন্যকিছু হয়েছে।’ মাস খানেক আগেই ‘যুগ যুগ জিও’-র শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন রণবীরের মা নীতু কাপুর। আপাতত তিনি সুস্থ। সম্প্রতি বেশ কয়েকটি প্রোজেক্টের কাজে ব্যস্ত রণবীর। প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রক্ষ্মাস্ত্র’-তে কাজ করেছেন রণবীর। প্রসঙ্গত, সম্প্রতি করোনার দাপট ফের একবার মাথাচাড়া দিয়েছে মুম্বইয়ে। আবারও মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

Advt

Related articles

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...