Sunday, May 3, 2026

কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বুমরাহ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন যশপ্রীত বুমরাহ ( jasprit bumrah) ? বেশ কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে এই প্রশ্ন। কিন্তু বুমরাহের হবু জীবনসঙ্গিনী কে? সেই জল্পনাতেও উঠে আসছে একাধিক নাম।

ভারত-ইংল‍্যান্ড টেস্ট ম‍্যাচ চলাকালীনই ব‍্যাক্তিগত কারণে ক্রিকেট থেকে ছুটি নেন যশপ্রীত। তারপর থেকেই ফাস্ট বোলারকে ঘিরে ক্রমেই বাড়ে রহস্য। শোনা যাচ্ছিল দক্ষিণী নায়িকা অনুপমা পরমেশ্বরণের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বুমরাহ। কিন্তু বুমরার তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য শোনা যায়নি।

এরপরই বুমরাহের সঙ্গে নাম জড়ায় টিভি সঞ্চালক সঞ্জনা গণেশনের নাম।এই ক্রিকেট সঞ্চালকের সঙ্গে বুমরাহের সম্পর্কের গুঞ্জন পুরনো। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বুমরাহ।

বুমরাহ এবং সঞ্জনার, এই দুই পরিবারের পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি। তবে সঞ্জনাও কাজ থেকে ছুটিতে চলে যাওয়ায় ক্রমশ জটিল হচ্ছে রহস্য। অনুরাগীরা নেট মাধ্যমে ইতিমধ্যেই বুমরাহ এবং সঞ্জনাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে না যাওয়ার কারণ হিসাবে নিজেদেরকই কাঠগড়ায় তুললেন ল‍্যাঙ্গার

Advt

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...