Saturday, April 4, 2026

Y-প্লাস কেন্দ্রীয় নিরাপত্তায় মুড়ে দেওয়া হচ্ছে মিঠুন চক্রবর্তীকে

Date:

Share post:

বিজেপিতে যোগ দেওয়ার ৩ দিনের মাথায় ‘Y- প্লাস’ নিরাপত্তা পেলেন মিঠুন চক্রবর্তী৷

গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর (PM MODI) ব্রিগেড সমাবেশের মঞ্চেই বিজেপি-তে যোগদান করেন এই প্রবীণ অভিনেতা৷ আর যোগ দেওয়ার তিনদিনের মধ্যেই, বুধবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ‘Y- প্লাস’ নিরাপত্তায় মুড়ে দিলো মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)৷

সূত্রের খবর, মিঠুনকে CISF বা কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী সুরক্ষা দেওয়া হচ্ছে৷ সাধারণত, Y-প্লাস সুরক্ষায় ১১জন কমান্ডো সহ বিস্তৃত এক সুরক্ষা- বলয় তৈরি করা হয়৷ মোট ৫৫ জনেরও বেশি নিরাপত্তাকর্মীর একটি দল, সুরক্ষা- প্রাপককে এবং তাঁর বাসভবন ও তার আশেপাশে মোতায়েন করা হয়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...