Saturday, June 6, 2026

সকাল থেকেই মেঘলা আকাশ, আগামিকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা বলছে হাওয়া দফতর

Date:

Share post:

বিকশিত পলাশ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। কিন্তু ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছে। বুধবারের পর আজও মুখভার আকাশের। কোথাও কোথাও যদিও ছিঁটেফোটা বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। রাজ্যের পশ্চিমের জেলাগুলোও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আবহাওয়া মেঘলা থাকবে। অন্যদিকে আলিপুর আবাহাওয়া দফতরের বলছে, কলকাতার আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আগামী ৩-৪ দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাঁরা আরও জানাচ্ছেন, কলকাতার আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই ঘোরাফেরা করবে। তবে রাতের দিকে তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি হবে।

হাওয়া অফিস সূত্রের খবরে জানা গেছে, আজ ও আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি দুটো জেলা দার্জিলিং, কালিম্পং ঝড়বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেরও ঝড়বৃষ্টি অথবা বর্জ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণেই এই বৃষ্টি হবে। শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবারের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।

Advt

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...