Saturday, June 27, 2026

‘এর সৌন্দর্য এর গভীরতা, বৈচিত্র ও নমনীয়তা’, ডিজিটাল গীতার উদ্বোধনে বললেন মোদি

Date:

Share post:

‘ভগবদগীতার সৌন্দর্য হল তার গভীরতা, বৈচিত্র ও নমনীয়তা।’ স্বামী চিদভবানন্দর ভগবদগীতার কিন্ডল ভার্সানের উদ্বোধনে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদী(Narendra Modi)। পাশাপাশি গীতার(Gita) মাহাত্ম্য বোঝাতে গিয়ে তিনি সেই মায়ের সঙ্গে গীতাকে তুলনা করলেন যে তার সন্তানকে কাছে টেনে নেয়। প্রধানমন্ত্রী আরো জানালেন মহাত্মা গান্ধীর লোকমান্য তিলক মহাকবি সুব্রহ্মণ্য ভারতীর মতো মহান ব্যক্তিত্বরা গীতা থেকে অনুপ্রাণিত হয়েছেন।

আরও পড়ুন:কোনও প্রোগ্রাম বাতিল হবে না, প্রয়োজনে হুইলচেয়ারে যাব: মমতা

সম্প্রতি দেশ তথা বিশ্ব জুড়ে জনপ্রিয়তা বাড়ছে ই-বুকের। ফলের সময়ের সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার ই-বুক এর মাধ্যমে গীতা প্রকাশ করা হয় আর সেই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে তিনি জানান, ‘বর্তমান সময়ে তরুণদের মধ্যে ই-বুকের জনপ্রিয়তা বাড়ছে। ফলে গীতাকে ডিজিটাল করলে দেশের যুবসমাজের এই ক্ষেত্রে আকর্ষণ আরো বাড়বে। তাঁর কথায়, ‘এর মাধ্যমে গীতা ও তামিল সংস্কৃতির মধ্যে সংযোগ আরও নিবিড় হবে।’। এছাড়াও এদিন তিরুপরাইথুরাইয়ের শ্রী রামকৃষ্ণ তপোবন আশ্রমের প্রতিষ্ঠাতা চিদভবানন্দের প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। বলেন, ‘আমি চিদভবানন্দজিকে শ্রদ্ধা জানাতে চাই কারণ তিনি ভারতের জন্য জীবনকে উৎসর্গ করেছেন।’ উল্লেখ্য, এর আগে তামিল, তেলেগু, ওড়িয়া, জার্মানি, জাপানি, ইংরাজি-সহ একাধিক ভাষায় অনুবাদিত হয়েছে গীতা। এবার তা প্রকাশ পেল কিন্ডেলেও।

Advt

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...