Saturday, May 16, 2026

নেত্রীর উপর হামলা: দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাবে তৃণমৃল

Date:

Share post:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Benarjee) আহত হওয়ার ঘটনার পরে সাংবাদিক বৈঠক করলেন দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ জানাতে শুক্রবার, দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশনে দেখা করবেন তৃণমূলের সংসদীয় দলের নেতা-নেত্রীরা, জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattapadhyay)। দিল্লির নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবে তৃণমূল (Tmc)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা। তারপর সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, নেত্রীর যে কর্মসূচি ছিল, তা বহাল থাকবে। তৃণমূলের ইস্তেহার (Manifesto) তৈরি আছে। সেটাও ঠিক সময়ই প্রকাশিত হবে।

এরপরেই পার্থ চট্টোপাধ্যায়রা প্রশ্ন তোলেন, জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেটা ভেদ করে কীভাবে আঘাত পেলেন? ঘটনা খতিয়ে দেখুন নির্বাচন কমিশন (Election Commission)। কারণ, নির্বাচনী আচরণ বিধি লাঘু থাকায় এখন আইনশৃঙ্খলা কমিশনের অধীন। তৃণমূল মহাসচিব উষ্মা প্রকাশ করে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী আহত হলেন, অথচ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নিলেন না।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে ৮ দফায় ভোট করানো হচ্ছে। প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকের বদলের পর মমতা উপর হামলা হল। তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের চক্রান্ত হচ্ছে। নেত্রীর উপর হামলা ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার, রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে তৃণমূল।

Advt

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...