Saturday, May 16, 2026

‘আঘাত করে দিদির মনোবল ভাঙা যাবে না’, মমতাকে দেখতে গিয়ে মন্তব্য নুসরতের

Date:

Share post:

প্রচারে গিয়ে বুধবার নন্দীগ্রামে(Nandigram) পায়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান(Nusrat Jahan)। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী। তাঁর মনোবল ভাঙা এত সহজ নয়।

আরও পড়ুন:নেত্রীর উপর হামলা: দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাবে তৃণমৃল

নুসরত জাহান বলেন, ‘দিদির শরীর খারাপ। দিদি বিশ্রামে থাকবেন। কী হয়েছে, না হয়েছে, কারা ধাক্কা মেরেছে সেটা নিয়ে তদন্ত হবে। কিন্তু একজন মানুষের মনোবল কখনওই ভেঙে ফেলা যায় না। আর দিদির মনোবল ভীষণ শক্ত। তিনি রাস্তায় দাঁড়িয়ে লড়তে ভালোবাসেন। অবশ্যই তিনি ফাইট ব্যাক করবেন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর টুইটারেও সরব হতে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। টুইটে তিনি লেখেন, কোনও ষড়যন্ত্র দিয়েই মুখ্যমন্ত্রীকে রোখা যাবে না। সে প্রসঙ্গে এদিন তিনি বলেন, বিরোধীদের টুইট ফলো করলে বুঝবেন, আমি নাম না নিয়েই বলছি। বিরোধী নেতাদের করা টুইট, যা দেখলে এমনিতেই মনোবল ভেঙে যায়, মনে হয় সব কিছু সাজানো। তাতেই মনটা একটু ভেঙে গেছে। নির্বাচনটা স্বচ্ছভাবে হওয়া উচিত্‍। এটাই সবাইকে অনুরোধ করব, বিরোধীদের কাছেও এই অনুরোধ রাখব। ক্লিন ফাইট থাকুক।‘

Advt

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...