Sunday, May 17, 2026

নন্দীগ্রাম-কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল

Date:

Share post:

বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে(Nandigram) প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মমতার আহত হওয়ার ঘটনায় বড়সড় ষড়যন্ত্র দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যার জেরে শুক্রবার দুপুরে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের(election commission) দফতরে অভিযোগ জানাতে তৃণমূলের(TMC) তরফে পাঠানো হচ্ছে ৬ সাংসদের এক প্রতিনিধি দলকে। জানা গিয়েছে নির্বাচন কমিশনের কাছে এই ষড়যন্ত্র সংক্রান্ত বেশ কিছু প্রমাণ তুলে ধরবেন তারা। সূত্রের খবর, এক্ষেত্রে নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁর মতো বিজেপি নেতৃত্বদের বক্তব্যকে হাতিয়ার করবে তৃণমূল।

বৃহস্পতিবার কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে দমদমের সাংসদ সৌগত রায় অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশে মন্তব্য করেছিলেন, ‘ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর স্কুটার যদি নন্দীগ্রামে গিয়ে কোনও দুর্ঘটনায় পড়ে, তবে তার দায় বিজেপি নেবে না।’ মোদির সেই বক্তব্যের পরই মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটলো। ফলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল। নরেন্দ্র মোদির পাশাপাশি সৌমিত্র খাঁ দিলীপ ঘোষদের কথা টেনে এনে তিনি আরো বলেন, ‘বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁও বলেছিলেন, ‘১০ তারিখের পর কী হবে দেখতে পাবেন’। ঠিক ১০ তারিখেই মুখ্যমন্ত্রীর ওপর এমন হামলার ঘটনা ঘটল।’ সেই সমস্ত বক্তব্যের ফুটেজ ইতিমধ্যেই জোগাড় করা হয়েছে তৃণমূলের তরফে।

আরও পড়ুন:নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর “হামলা”, প্রাথমিক রিপোর্টে যা জানালো পুলিশ

জানা যাচ্ছে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে যাবেন তৃণমূলের ৬ সাংসদের প্রতিনিধিদল। যেখানে থাকবেন সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার প্রতিমা মন্ডল শতাব্দী রায় এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এর মত নেতৃত্বরা। নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হবে বিজেপি নেতাদের উস্কানি মূলক মন্তব্যের জেরে এই ঘটনা ঘটেছে।

Advt

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...