Monday, May 18, 2026

ভোটে লড়তেই চাইছেন না মিঠুন,চেষ্টা চালাচ্ছেন বিজয়বর্গীয়, বিভ্রান্ত গেরুয়া শিবির

Date:

Share post:

ভোট দোরগড়ায়৷ রাজ্যজুড়ে জল্পনা, পদ্ম-প্রতীকে কি ভোটে লড়বেন মিঠুন চক্রবর্তী?

মোদির ব্রিগেড-মঞ্চে সরাসরি বিজেপিতে (BJP) যোগ দেন মিঠুন (Mithun Chakrabarty) ৷ তারপর থেকেই চর্চা চলছে মিঠুন কি ভোটে লড়বেন? কলকাতার দুই কেন্দ্র, টালিগঞ্জ এবং শ্যামপুকুরের মধ্যে একটিতে তিনি প্রার্থী হচ্ছেন, এমন জল্পনাও চলছে৷ এসব প্রশ্নের জবাবে এখনও স্পষ্ট কিছু বলেননি মিঠুন৷ শুধুই বলছেন, “ওসব দল জানে, দল যা নির্দেশ দেবে, তাই-ই করবো”৷ মিঠুনের কথায় এবং কাজে বিভ্রান্তিতে গেরুয়া শিবির।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও (Kailash Vijayvargiya) শুক্রবার শিলিগুড়িতে এব্যাপারে স্পষ্ট কিছু বলেননি৷এদিন তিনি বলেছেন, “মিঠুনদাকে ভোটে দাঁড়াতে অনুরোধ করা হয়েছে। কিন্তু এখনও তিনি রাজি হননি।”

আরও পড়ুন-অভিমান, ক্ষোভ বজায় রেখেই কলকাতার জন্য গেরুয়া-নাম গেলো দিল্লিতে

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মিঠুনকে নিয়ে চর্চা শুরু হয়, তিনিই কি বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এমন প্রশ্ন ঘুরতে থাকে দলের অন্দরেও। কিন্তু এখনও দল বা মিঠুনের কাছ থেকে নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি৷ এদিন বিজয়বর্গীয় বলেছেন, “দলের তরফে একাধিকবার, একাধিক শীর্ষ নেতা মিঠুনদাকে ভোটে লড়তে অনুরোধ করেছেন। কিন্তু এখনও মিঠুনদা রাজি হননি। তবে এখনও কথা চলছে৷ তাঁর সঙ্গে আবার কথা বলবো। মিঠুনদা রাজি থাকলে দল তাঁকে প্রার্থী করবে।”

রাজনৈতিক মহলের বক্তব্য, এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী নিজেই বলেছিলেন, “ভোটে লড়া নিয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই করবো।” দল তো এখন প্রার্থী হতে বলছে, তাহলে তিনি পিছিয়ে যাচ্ছেন কেন ? ”

Advt

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...