Tuesday, May 19, 2026

ভিনরাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জের, এখনই টোকেন চালুর কথা ভাবছে না মেট্রো

Date:

Share post:

মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর! ১৫ তারিখ থেকে মেট্রোয় টোকেন চালুর কথা থাকলেও আপাতত তা চালু হচ্ছে না। অনান্য রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেই কারনেই এই সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

মারণ ভাইরাস করোনা দেশে থাবা বসাতেই গোটা দেশজুড়ে শুরু হয় লকডাউন। গোটা দেশের মতোই বাংলাতেও শুরু হয় লকডাউন। স্তব্দ হয়ে যায় জনজীবন। বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবাও। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর গত সেপ্টেম্বরে রাজ্যে গড়ায় মেট্রোর চাকা। একাধিক নিয়ম মেনে শুরু হয় মেট্রো পরিষেবা। মেট্রোতে চড়তে গেলে আগে থেকে স্লট বুক করে, ই-পাস কিনতে হত। পরে ধীরে ধীরে কিছুটা সহজ হয় মেট্রো পরিষেবা। ই-পাসের বদলে দিনের একটা নির্দিষ্ট সময়ে স্মার্ট কার্ডে যাতায়াত করা যেত। যদিও প্রথমে শিশু ও বৃদ্ধদের জন্য স্মার্ট কার্ডে যাতায়াতের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে সকলের জন্যই স্মার্ট কার্ডে যাতায়াতে ছাড়পত্র দেয় মেট্রো রেল। কিন্তু টোকেন দেওয়া হচ্ছে না যাত্রীদের। ফলে স্মার্ট কার্ড না থাকলে মেট্রোয় উঠতে পারছেন যাত্রীরা। সেই কারণে কিছুদিন আগে মেট্রোর তরফে জানানো হয়েছিল, আগামী ১৫ মার্চ থেকে ফিরবে টোকেন। সেই সিদ্ধান্ত বদল করল মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপাতত এখনই চালু হচ্ছে না টোকেন পরিষেবা।

মেট্রোর তরফে জানানো হয়েছে, দেশের একাধিক রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ বৃদ্ধির কারনেই আপাতত টোকেন চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন- বঙ্গভোটে বিজেপি’র পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে শনিবার

Advt

Related articles

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...