Tuesday, May 12, 2026

চ‍্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে মরিয়া হাবাসের দল

Date:

Share post:

শনিবার আইএসএল( isl) ফাইনালে মুম্বই সিটি এফসির( mumbai city fc) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান(atk mohunbagan)। গ্রুপ পর্বের দুই ম‍্যাচের হারের বদলা নিয়ে, ট্রফি জয়ের লক্ষ‍্যে নামছে হাবাসের দল।

চলতি বছর এটিকে সঙ্গে গাঁটছড়া বেধে আইএসএলে অভিযান শুরু করে মোহনবাগান। আর প্রথম বছরেই আইএসএল ফাইনালের মঞ্চে বাগান ব্রিগেড। তাই শনিবার এই ম‍্যাচ জিততে মরিয়া হাবাসের দল।

গ্রুপ পর্বে দুই ম‍্যাচেই মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল বাগান ব্রিগেডকে। তবে ফাইনালের আগে এসব নিয়ে ভাবতে নারাজ বাগানের হ‍্যেডসার। এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন,” গ্রুপ পর্বের ম‍্যাচ আলাদা। এই ম‍্যাচ আলাদা। আমরা শনিবার ফাইনাল খেলতে নামছি। তাই প্রতিপক্ষকে সহজে জায়গা ছেড়ে দেব না। মুম্বই আমাদের বিরুদ্ধে যে কটা গোল করেছে সব সেট পিস থেকে। ওদের সেট পিস খুবই শক্তিশালী। তবে আমারা সব দিক নজর রাখছি। শনিবার আমরা চ‍্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ব।”

গোটা মরশুমে দুরন্ত প‍্যারফমেন্স বাগানের রয় কৃষ্ণার। ১৪ টি গোল করেছেন ফিজির এই তারকা ফুটবলার। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে গোল করলেই সোনার বুটের মালিক হবেন তিনি। তবে ফাইনালের আগে সোনার বুট নয়, দলের জয়ই চাইছেন কৃষ্ণা। ‘সোনার বুট’ জেতার প্রসঙ্গ আসতেই কৃষ্ণা বলেন, “সোনার বুট পেলে একজন পেশাদার ফুটবলার হিসেবে অবশ্যই ভাল লাগবে। তবে আমার কাছে দলের জয়টাই আসল। তাই গত ম্যাচগুলোতে দলের জন্য যেমন লড়াই করেছি, এ বারও সেই মেজাজে মাঠে নামব। কোচের নির্দেশ পালন করে আমরা খেলব।”

আরও পড়ুন:পুরনো মেজাজে ধোনি, অনুশীলনে একের পর এক ছক্কা হাঁকালেন তিনি

Advt

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...