Monday, June 8, 2026

সুখবর পেয়ে আনন্দে আত্মহারা বিরুলিয়ার মিষ্টির দোকানের মালিক নিমাই মাইতি

Date:

Share post:

লোকের মুখে মুখে ঘোরাফেরা করছে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের নাম। কারণ, দুদিন আগে প্রচারে গিয়ে এখানেই আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে শুশ্রূষা করার জন্য মিষ্টির দোকান থেকে বরফ নিয়ে চটজলদি হাজির হয়েছিলেন যিনি, তিনি নিমাই মাইতি । শুক্রবারে তিনি পেয়েছেন আরও একটি সুখবর । নিশ্চয়ই ভাবছেন কী সুখবর? হ্যাঁ, মিষ্টির দোকানের মালিক নিমাই মাইতি শুক্রবারে ৫ হাজার টাকা জিতেছেন লটারিতে। টাকার অঙ্কটা হয়তো খুব বড় নয়, কিন্তু পুরোটাই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এবং এর কৃতিত্বও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। কিন্তু কেন? সেই প্রশ্নেরও অদ্ভূত ব্যাখ্যা দিয়েছেন নিমাইবাবু। তার স্পষ্ট কথা, মানুষের পাশে দাঁড়ানোটা যে ঈশ্বরের আশীর্বাদ, আজকের এই লটারি টিকিট জেতার মধ্যে দিয়ে ফের প্রমাণ হয়ে গেল। এমনকি মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুনে রীতিমতো উচ্ছ্বসিত মাইতি মিষ্টান্ন ভান্ডারের মালিক নিমাইবাবু। গোটা সপ্তাহটা যেন স্বপ্নের মতো তাঁর কাছে।

আরও পড়ুন- ফের কমিশনে গেল তৃণমূল, অন্যদিকে সিবিআই চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Advt

Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...