Saturday, May 16, 2026

মোদির কাঁথির সভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ, ফোন করলেন লকেট

Date:

Share post:

বৃত্ত কি এবার সম্পূর্ণ হতে চলেছে ?

কাঁথিতে আগামী ২৪ মার্চ নির্বাচনী সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)৷ সেই সভায় থাকার অনুরোধ নিয়ে স্থানীয় তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikary ) কাছে যাচ্ছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

শিশিরবাবু এই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকলে বঙ্গ-রাজনীতিতে নিশ্চিতভাবেই বড় মাপের ঘটনা ঘটবে৷ বিজেপি সূত্রের খবর, শিশিরবাবু তাঁর সভায় থাকুন, এমন আগ্রহ নাকি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। এ কথা জানার পরেই দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বর্ষীয়াণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বাড়িতে যাওয়ায় নির্দেশ দেওয়া হয়েছে৷ শিশিরবাবু এবং লকেট, দু’জনেই একথা স্বীকার করেছেন৷ শিশিরবাবু সংবাদমাধ্যমে বলেছেন, “লকেটের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার বাড়িতে যে কোনও দলের মানুষই আসতে পারেন৷ সকলের জন্যই দরজা খোলা৷ লকেটও নিশ্চয়ই আসতে পারেন। আমি অন্য সকলের মতো তাঁকেও স্বাগত জানাতে তৈরি।’’ একই প্রসঙ্গে
লকেট বলেছেন, ‘‘কাঁথিতে প্রধানমন্ত্রী আসছেন। কাঁথির প্রবীণতম রাজনীতিককের আশীর্বাদ নিয়ে সভার প্রস্তুতি শুরু করতে চাইছি। ওঁনার অভিজ্ঞতা বিশাল।ওঁনার পরামর্শ এবং আশীর্বাদ চাই আমরা।’’

প্রধানমন্ত্রীর সভায় শিশিরবাবু থাকবেন? শিশিরের জবাব, ‘‘এখনও তেমন নির্দেশ পাইনি।’’ এই বিষয়ে কে বা কারা তাঁকে নির্দেশ দেবে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি৷ লকেট চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, “এটা আমি কীভাবে বলবো ? আমি শুধু একটা বড় দায়িত্ব পালনের আগে ওঁনার আশীর্বাদ নিতে যাচ্ছি৷”

আরও পড়ুন:কেন্দ্র-রাজ্য সরকারকে নিশানা করে শনিবারবাসরীয় ভোট প্রচার সেলিমের

Advt

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...