Wednesday, May 13, 2026

আড়াই হাজারের বাটি কিনে তিন কোটি টাকার ‘জ্যাকপট’

Date:

Share post:

বাড়ির জিনিস কিনতে গিয়েছিলেন। কিন্তু নজর কাঁড়ে একটা সুন্দর  বাটি। ধবধবে সাদা রঙের পোর্সেলিনের উপর নীল রঙের ফুলের কাজ করা হাতের তালুর মাপের ওই বাটিটিকে দেখতে খুবই সুন্দর। তাই ২৫৪৪ টাকায় কিনে ফেলেন আমেরিকার কানেকটিকাটের বাসিন্দা। সেটিকে বাড়িতে নিয়ে এসে ভালোভাবে পর্যবেক্ষণ করতেই তাঁর সন্দেহ হয়, এটি যে সে বাটি নয়। তাই সোজা এক পুরাতত্ত্ববিদের কাছে বাটিটিকে নিয়ে যান সেই ব্যক্তি। পুরাতত্ত্ববিদ জানান, ব্যক্তিটির সন্দেহ একেবারেই সত্যি। রাতারাতি ‘জ্যাকপট’ লেগে যায় ব্যক্তিটির।

পুরাতত্ত্ববিদ জানান, সে সময়ই রাজার জন্যই মূল্যবান এই পোর্সেলিনের বাটি ব্যবহার করা হত। পোর্সেলিনের বাসনপত্রের গায়ে আঁকা থাকত রংবেরঙের ফুলের নকশা। ঠিক ওই বাটিটিতে যেমন নকশা আঁকা রয়েছে। প্রথমদিকে পোর্সেলিনের বাসনপত্রের চল ছিল চিনে। পরবর্তীকালে ইউরোপে পোর্সেলিনের বাসনপত্র রফতানি করত চিন। কিন্তু প্রশ্ন হল কীভাবে সেটি আমেরিকায় এসে পৌঁছল, তার খোঁজ শুরু হয়েছে। এধরণের আরও কোনও দুর্মূল্য জিনিস রয়েছে কিনা তাও জানার চেষ্টা চলছে।

এদিকে বাটির ঐতিহাসিক গুরুত্ব জানার পর তা নিলামে তোলার মনস্থির করেছেন ওই ব্যক্তি। আগামী ১৭ মার্চ তা নিলামে উঠবে। বিশেষজ্ঞদের মতে এর দাম ২ কোটি থেকে সাড়ে ৩ কোটি টাকার মধ্যে হতে পারে। জীবনে কোনওদিনও লটারি কাটেননি। এবার একটা বাটি কিনেই রাতারাতি ‘জ্যাকপট’ জিতে নিলেন আমেরিকার ওই বাসিন্দা।
Advt

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...