Thursday, May 14, 2026

বাংলায় তৃণমূল জিতছে, আগাম জানিয়ে দিলেন পাওয়ার

Date:

Share post:

ভোটের দামামা বেজে গিয়েছে । কোন রাজ্যে কে আসবে, তা নিয়ে যখন চলছে চুলচেরা বিশ্লষণ, তখন এরাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে বলে জানিয়ে দিলেন শারদ পাওয়ার ।
তিনি বলেছেন, পাঁচ রাজ্যের ভোটের মধ্যে একটি রাজ্যে বিজেপি জিতবে, বাকি চার রাজ্যে হারবে গেরুয়া শিবির। এনসিপি নেতার অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে। সেখানে বোন মমতাকে আক্রমণ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন।
তিনি আরও বলেছেন, কোনও সন্দেহ নেই যে, সেখানে তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার ক্ষমতায় ফিরে আসবে।
তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তিও দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ । তার যুক্তি, বাংলার মানুষ আত্মমর্যাদার আপোষ করে না। পাশাপাশি তিনি বলেছেন, যদি কেউ বাঙালির সংস্কৃতি কিংবা গর্বকে আঘাত করার চেষ্টা করে তাহলে তারা প্রতিশোধ নেয়। তাই তিনি মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই জিতবে। কৃষক বিক্ষোভ নিয়ে কেন্দ্রের অবস্থানেরও সমালোচনা করেছেন তিনি।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...