Thursday, June 4, 2026

চুঁচুড়ায় প্রার্থী লকেট, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন বিজেপি নেতা

Date:

Share post:

তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (Bjp)। আর তারপরেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। চুঁচুড়ায় (Chinchura) লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) প্রার্থী করার পর রাজনীতি থেকে অবসর নিলেন

বিজেপির হুগলি জেলার প্রাক্তন সাংগঠনিক সভাপতি সুবীর নাগ (Subir Nag)। বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হতেই বিজেপির নেতা সুবীর নাগ নিজের ফেসবুক ওয়ালে লেখেন, “আবার প্রতারিত, তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালাম”।


সুবীর নাগ দীর্ঘদিনের বিজেপি কর্মী। পরবর্তীকালে বিজেপির নেতা হয়ে সে রাজ্য বিজেপির কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় জেতার মূল কান্ডারি ছিলেন এই সুবীর নাগই। প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে এল গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই একের পর এক বিজেপি নেতা বিস্ফোরক অভিযোগ করে দল থেকে সরে দাঁড়াচ্ছেন। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্যে সুবীরবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি

Advt

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...