Sunday, June 14, 2026

জোটে জোর কোন্দল, আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে নামল কংগ্রেস

Date:

Share post:

নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে । অথচ জোট কোন্দল যেন থামতেই চাইছে না । রবিবার সেই কোন্দলের সাক্ষী থাকল চাপড়া। সেখানে মিছিল করে কংগ্রেস নেতা-কর্মীরা জানিয়ে দিলেন যে, তাঁরা কোনও ভাবেই আইএসএফকে মেনে নেবেন না। পরিবর্তে তাঁরা চান, চাপড়া কেন্দ্রে প্রার্থী দিক কংগ্রেস।এর ফলে ভোটের আগে আরও জটিল হয়ে উঠল পরিস্থিতি।
গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে জোট প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন সিপিএমের সামসুল ইসলাম মোল্লা। তিনি দো নম্বরে ছিলেন । তাই এই কেন্দ্রে এবারও সিপিএম প্রার্থী
দেওয়ার দাবি জানিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই দাবি থেকে সরে এসে তারা চাপড়া কেন্দ্রটি ছেড়ে দিয়েছে জোট শরিক ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’কে। আবার গত বারের মতো এ বারও জেলা কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রটি দাবি করে এসেছে কংগ্রেসও। জোটের স্বার্থে গত বার তারা সিপিএমকে মেনে নিয়েছিল, কিন্তু এ বার কোন ভাবেই আইএসএফকে মানতে নারাজ । ভিতরে-ভিতরে ক্ষোভ বাড়ছিল একদা কংগ্রেসের গড় বলে পরিচিত চাপড়ার কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে । রবিবার তাঁরা ব্লক কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় যে, কোনও ভাবেই আইএসএফ প্রার্থীকে মেনে নেওয়া হবে না। চাপড়ায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে তাঁরা মিছিলও করেন।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আকবর আলি বিশ্বাস জানিয়েছেন , “কোনও ভাবেই আইএসএফকে মেনে নেওয়া হবে না। আমরা জোটের স্বার্থে সিপিএমকে মেনে নিয়েছিলাম। কিন্তু আইএসএফকে মানব না। গোটা চাপড়ায় ওদের কোনও সংগঠন নেই। কোনও নেতা নেই। সাধারণ মানুষই ওদের মেনে নিতে চাইছেন না।
চাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি নাসির শেখের কথায়, “আমরা অপেক্ষা করছি। নেতৃত্বকে বার্তা দিয়েছি। শেষ পর্যন্ত যদি আমাদের দাবিকে মেনে নেওয়া না-হয় তা হলে আবার বৈঠকে বসব। সেখানেই ঠিক হবে আমরা আমাদের ভোটটা কাকে দেব বা কাকে ভোট দেওয়ার কথা বলব।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...