Wednesday, May 13, 2026

মীরজাফররা চলে গিয়েছে, বেঁচে গিয়েছি: দলত্যাগীদের তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

মঙ্গলবার, বাঁকুড়ার ছাতনার সভা থেকে দলত্যাগীদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “সিপিএম (Cpm) থেকে আসা কিছু গুন্ডা আমাদের দলেও ছিল। কিছু মীরজাফর, বিশ্বাসঘাতক ছিল। তাড়ানোর আগেই চলে গিয়েছে। বেঁচে গিয়েছি আমি”। তিনি বলেন, বিজেপি-র (Bjp) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা লোকও যদি দেশে না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে ছাতনার সভা থেকে তীব্র আক্রমণ মমতা। তিনি অভিযোগ করেন, বিজেপি শুধু দাঙ্গা লাগায়। লুঠ করে। গুন্ডামি করে। টাকার ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়ায়। ভোটে জেতার জন্য নোটবন্দির সময় লুঠ করা টাকা বিলি করছে।

বিধানসভা নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নির্বাচন কমিশন-কে নিয়ন্ত্রণ করছেন বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়েই বলছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই তাদের কাজে হস্তক্ষেপ করছেন। আমার সন্দেহ, তিনিই সব কিছু চালাচ্ছেন। এমন যদি চলতে থাকে, তাহলে দেশটা বিক্রি হয়ে যাবে”।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বারবার রাজ্যে আসার বিষয়টি কেউ কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “দিল্লির সীমানায় কৃষকরা মাসের পর মাসে আন্দোলন করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই। অথচ বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চেষ্টা করছে”। বিজেপির সভায় লোক হচ্ছে না বলে কটাক্ষ করেন মমতা।

তিনি বলেন, “প্রার্থী যে-ই হোন, এই ভোট আমার ভোট। আপনারা ভোট না দিলে আর সরকার গড়তে পাব না। সব প্রকল্প আটকে যাবে। বিজেপি কিচ্ছু করবে না”।

তৃণমূলনেত্রী বলেন, “বিনামূল্যে সকলে যাতে প্রতিষেধক পান, সে ব্যাপারে দিল্লিকে অনুরোধ করেছিলাম। বলেছিলাম যা টাকা লাগবে আমরাই দেব। কিন্তু কথা শোনেনি দিল্লি সরকার”।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...