Sunday, April 26, 2026

শহরে একটি হোটেলে বাবা-মা-ছেলের রহস্য মৃত্যু! আত্মহত্যা নাকি অন্যকিছু?

Date:

Share post:

ফের শহরের বুকে অস্বাভাবিক মৃত্যুর ( Unneutral Death) ঘটনা। আজ, মঙ্গলবার সকালে নিউমার্কেটের (New Market) এক হোটেল (Hotel) থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাবা, মা, ছেলের এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম সুশীলকুমার বনসল, ছন্দাদেবী বনসল ও তাঁদের ছেলে সুমিতকুমার বনসল। প্রাথমিত তদন্তে পুলিশের (Kolkata Police) মনে করছে, আত্মহত্যাই (Suicide) করেছেন তাঁরা। মৃতদেহগুলি ময়নাতদন্তে (postmortem) পাঠানো হয়েছে।

এই পরিবারটি শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। গত রবিবার কলকাতায় এসে নিউ মার্কেটের এক হোটেলে ওঠেন তাঁরা। হোটেলের কর্মীরা জানিয়েছেন, এরপর আর খুব একটা বেরোতে দেখা যায়নি তাঁদের। ঘরেই থাকতেন।

মঙ্গলবার সকালে সাড়া না পেয়ে হোটেলকর্মীরা ডাকাডাকি শুরু করেন। সন্দেহ হওয়ায় অবশেষে দরজা ভেঙে দেখা যায় রুমের মধ্যে তিনটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফরেনসিক দলও পৌঁছয়।

ঘর থেকে একটি বিষের বোতল এবং সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বনসল পরিবারের ব্যাগের ব্যবসা ছিল। বাজারে প্রচুর দেনা হয়েছে। তাই আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advt

Related articles

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...