Friday, May 15, 2026

দেশ থেকে বিজেপিকে তাড়াতে বাংলা থেকে লড়াইয়ের ডাক মমতার

Date:

Share post:

এটা একটা বড় রাজনৈতিক যুদ্ধ। বিজেপিকে (Bjp) দেশ থেকে সরাতে হলে বাংলা থেকে লড়াইয়ের ডাক দিতে হবে- লালগড়ের সভা থেকে বার্তা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, গোপীবল্লভপুরের (Gopiballabpur) সভা করেন মমতা। তারপর লালগড়ে (Lalgarh) দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি।

তৃণমূল (Tmc) সুপ্রিমো অভিযোগ করেন, প্রচার বন্ধ করতে নানা রকম ষড়যন্ত্র হয়েছে। সেজন্যই তাঁর ওপর হামলা।

আরও পড়ুন:স্মৃতি ইরানি এবং রবি কিষানের তিনটি জনসভা বাতিল , হতাশ বিজেপি কর্মীরা

তিনি বলেন, “কুৎসা আর অপপ্রচারের কারখানা বিজেপি। সিপিআইএম (Cpim) হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ”। বিজেপি সরকার শুধু হামলা, কুৎসা, অপপ্রচার করে বলে অভিযোগ মমতার।

এদিন তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা (Birbaha Hasda)। ও বিনপুরের দেবনাথকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের অশান্ত দিনের কথা তুলে ধরে মমতা বলেন, মাওবাদী আন্দোলনের সময় প্রতিবছর প্রায় চারশো লোক খুন হচ্ছিল। “সেই সময় আমি মহাশ্বেতা দিকে নিয়ে এসেছিলাম মিটিং করতে।
মিটিং করে ফেরার পথে ঝিটকার জঙ্গলে আমার গাড়ি প্রায় ৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল”।

বিজেপি জিতবে আবার খুনের রাজনীতি শুরু হবে বলে আশঙ্কাপ্রকাশ করেন তৃণমূলনেত্রী।

Advt

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...