Saturday, May 16, 2026

ভাজপার বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বিস্ফোরক ‘সেভ বেঙ্গল ‘-এর আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী

Date:

Share post:

বাঙালি জাতিকে মুছে ফেলার চক্রান্ত করছে ভাজপা । এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন বাংলায় ‘সেভ বেঙ্গল’-এর প্রাক্তন আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী।

তিন বছর আগের তথ্য বলছে, ২০১৭ সালে তিনিই ছিলেন ভাজপা-র ‘সেভ বেঙ্গল’-এ রাজ্যের আহ্বায়ক।
মনে হতেই পারে যে , কী এমন হল স্বয়ং আহ্বায়ক বেঁকে বসলেন। আসলে সমস্যার সূত্রপাত ঠিক এক বছর পর ২০১৮ থেকে ।
সমাধান তো দূর অস্ত। দেবপ্রিয় চৌধুরী তার পদ থেকে পদত্যাগ করেন। তার অভিযোগ ছিল, ভাজপা বাঙালি বিদ্বেষী হয়ে উঠেছে । আসলে লোকসভা নির্বাচনের পর পুরোপুরি অবাঙালি বাংলা গঠনের দাবিতে ঘুঁটি সাজানো শুরু করে ভাজপা। বিধানসভা ভোটের জন্য তাদের প্রস্তুতিও শুরু হয় একই লক্ষ্য চরিতার্থ করতে। সেই সময় প্রতিবাদে সরব হয়েছিল ‘সেভ বেঙ্গল’। কিন্তু কোনও ভাবেই ভাজপা অবাঙালি তত্ত্ব থেকে সরে আসতে রাজি হয়নি।
ভাজপা-র সেভ বেঙ্গলের প্রাক্তন আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী বলেছেন,এই মুহূর্তে বাঙালি জাতি সঙ্কটের সামনে দাঁড়িয়ে । তাই ভাজপা-র হাত থেকে বাংলাকে বাঁচাতে সকলকে জোট বদ্ধ হতে হবে।
বিধানসভা ভোটের আগে ভাজপার অবাঙালি বাংলা গঠনের দাবিকে মানতে নারাজ প্রবাসী বাঙালিরাও।
এর প্রতিবাদে এবার পথে নামছে তারাও। রীতিমতো ছোট ছোট দলে ভাগ হয়ে সভা করে মানুষকে সচেতন করছেন তারা। বাংলায় ভাজপাকে একটিও ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন দেবপ্রিয় চৌধুরী।
তিনি বলেছেন, বাংলা থেকে বাঙালিকে মুছে ফেলার এক চক্রান্ত শুরু হয়েছে। আমরা এর বিরোধিতা করছি। আমরা যেখানেই থাকি,আমাদের একটাই পরিচয় যে আমরা বাঙালি। বাঙলাকে আমরা অবাঙালিদের হাতে তুলে দেব কেন?
এই বিষয়ে অসমের উদাহরণ টেনে দেবপ্রিয়বাবু বলেছেন, ভাজপা অসমে সরকার গড়ার পর, একটিও কাজের বরাত অসমের মানুষ পায়নি।
ভাজপার বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও অবাঙালি বাংলা গঠনের বিরুদ্ধে প্রচার শুরু করছে ‘সেভ বেঙ্গল’। দেবপ্রিয় চৌধুরীর সাফ কথা , বিজেপি এখন যা করছে, সেটা ফতোয়া জারি করা ছাড়া কিছু নয় । ওরা বাংলার এবং বাঙালির বিরোধী। বাংলায় বিধানসভা নির্বাচনে ওদের এই বাঙালি বিরোধিতার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...