Friday, June 26, 2026

ভোট পর্যন্ত হেডকোয়ার্টার থেকে নড়তে পারবেন না তৃণমূল প্রার্থী লাভলির IPS স্বামী

Date:

Share post:

তিনি দক্ষ IPS অফিসার। কিছুদিন আগে পর্যন্ত হাওড়া (Howrah) (গ্রামীণ) পুলিশ সুপারের (SP) পদে দায়িত্বে ছিলেন। কিন্তু নির্বাচন কমিশন আপাতত সেই পদ থেকে অপসারিত হয়েছেন সৌম্য রায়কে (Soumya Roy)। তাঁর দোষ, এবারের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে (Assembly Election) সোনারপুর দক্ষিণের (Sonarpur South) তৃণমূল প্রার্থী (TMC Candidate) লাভলি মৈত্রের (Lovely Maitra) স্বামী তিনি।

 

শুধু পুলিশ সুপারের পদ থেকে সড়ানোই নয়, আদা-জল খেয়ে নির্বাচন কমিশন IPS সৌম্য রায়ের পিছনে পড়ে গিয়েছে। এবার নির্বাচনী প্রক্রিয়া থেকে সম্পূর্ণ রূপে লাভলি মৈত্রের স্বামীকে বদলি করল নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হল, নির্বাচনপ্রক্রিয়া চলাকালীন হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না তিনি।

উল্লেখ্য, টলি অভিনেত্রী লাভলি মৈত্র শাসক দলের প্রার্থী হওয়ার পর তাঁর IPS স্বামী সৌম্য রায়কে অপসারণের দাবিতে সরব হয়েছিল বিজেপি-সহ বিরোধীরা। তারপরই সরানো হয় সৌম্যকে। তাঁর জায়গায় এসেছেন শ্রীহরি পাণ্ডে। নির্বাচন কমিশন জানিয়েছে, সৌম্য রায়কে অনির্বাচনী পদে বদলি করা হল। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না তিনি

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...