Friday, June 5, 2026

CAA ও NRC-র জন্য দেশে কতগুলি ডিটেনশন ক্যাম্প? জবাব দিলো স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তরফে আনা সিএএ এবং এনআরসি নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। আর এই পথ ধরে রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরীর পরিকল্পনা ছিল কেন্দ্রীয় সরকারের। তবে এখনও পর্যন্ত কতগুলি ডিটেনশন ক্যাম্প কেন্দ্রীয় সরকার তৈরি করেছে? সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়ে দিলেন, দেশে কেন্দ্রীয় সরকারের তরফে সিএএ (caa) এবং এনআরসির (nrc) জন্য এখনও কোনও ডিটেনশন ক্যাম্প (detention camp) তৈরি করেনি কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রায় বলেছেন প্রয়োজনমতো ডিটেনশন ক্যাম্প গুলি তৈরি করে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। সেখানে কেন্দ্রীয়ভাবে কোনও নজরদারি করা হয় না।

আরও পড়ুন:‘২ মের পর বাংলায় বিজেপি সরকার’, তৃণমূলকে তোপ দেগে পুরুলিয়ায় সরব মোদি

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরো জানানো হয় অবৈধ অনুপ্রবেশকারী এবং বিদেশীদের জন্য এই ডিটেনশন ক্যাম্প গুলি তৈরি করা হয়। রাজ্যগুলিতে থাকা ডিটেনশন ক্যাম্পে অনেকেই তাদের শাস্তির সময় কাটিয়ে ফেলেছেন ফলে তারা নিজের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি সরকারের দাবি এখনো পর্যন্ত জাতীয় পঞ্জি তৈরি করার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিরোধীরা যতই বাধা দিক সরকার সিএএ লাগু করবেই। এবং উদাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি বঙ্গ নির্বাচনের প্রাক্কালে ভোট প্রচারে এসে ঠাকুরনগরের দাবি করেন, তাদের কাজ শেষ হলেই সরকার সিএএ নিয়ে কাজ শুরু করবে।

Advt

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...