Wednesday, June 10, 2026

২ কেন্দ্রে ভোটার শুভেন্দু: তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ কমিশনের

Date:

Share post:

তৃণমূল (Tmc) কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভুল তথ্য দেওয়ার অভিযোগে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে কমিশনে অভিযোগ করে তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই জেলাশাসক ও রিটার্নিং অফিসারের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।

শাসকদলের তরফ থেকে অভিযোগ করা হয়, নন্দীগ্রামের (Nandigram) বিজেপির (Bjp) প্রার্থী হলদিয়া (Haldia) এবং নন্দীগ্রাম দু-জায়গার ভোটার। কিন্তু এক ব্যক্তি দু জায়গায় কীভাবে ভোটার হতে পারেন? এ বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারপরে এ বিষয়ে তদন্ত করে নির্বাচন কমিশন। বিজেপি নেতার নাম ভোটার তালিকায় দু জায়গায় আছে কি না সে বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং রিটার্নিং অফিসারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখার।

Advt

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...