Saturday, May 16, 2026

থাকছে সোফা, ফ্রিজ, এলইডি স্ক্রীন, ভোট প্রচারে বিলাসবহুল গাড়ি পেলেন দিলীপ

Date:

Share post:

পাখির চোখ নীল বাড়ি। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। ভোট প্রচারে রাজ্য নেতৃত্বের যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকটাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দিল্লি বিজেপি। হাইভোল্টেজ তৃণমূল(TMC) নেতাদের বিজেপিতে(BJP) যোগ দেওয়ানোর জন্য গেরুয়া বাহিনী পাঠানোর চাটার্ড প্লেন(chartered plane) ইতিমধ্যেই দেখেছে বাংলা। রাজ্য বিজেপি সভাপতির ভোট প্রচারের জন্য দিল্লি থেকে এসেছে ব্যক্তিগত হেলিকপ্টার(helicopter)। সেই ধারা অব্যাহত রেখে এবার দিলীপ ঘোষের(Dilip Ghosh) জন্য বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে তৈরি হওয়া এই অত্যাধুনিক হাইটেক গাড়ি ইতিমধ্যেই চলে এসেছে বাংলায়। দিলীপ ঘোষের প্রচারের জন্য ব্যবহার করা হবে গাড়িকে। এই গাড়ি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানান, সভা করার পাশাপাশি অত্যাধুনিক এই গাড়ির ভিতরে থাকছে টিভি, আরামদায়ক সোফা, এমনকি গাড়ির ভেতরেই রাখা হচ্ছে ফ্রিজের ব্যবস্থা। এছাড়াও গাড়ির ভেতর থাকছে এলইডি স্ক্রিন ও এলিভেটেড প্ল্যাটফর্মও রাখা হয়েছে। সব মিলিয়ে ভোটের প্রচারে এমন বিলাসবহুল গাড়ি এর আগে কখনো দেখেনি বাংলা।

আরও পড়ুন:২ কেন্দ্রে ভোটার শুভেন্দু: তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ কমিশনের

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই এই গাড়ি নিয়ে শুরু হবে প্রচার। আরামবাগে চারজন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন। সেখানে এই গাড়িতে করেই যাবেন দিলীপ ঘোষ। এরপর আরামবাগে রোড শো এবং সভা করার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি। প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে বিলাসবহুল ব্যবস্থাপনার টুকরো ছবি ইতিমধ্যেই বাংলায় তুলে ধরেছে গেরুয়া শিবির। তৃণমূলের দল ত্যাগী নেতৃত্বকে দিল্লিতে বিজেপিতে যোগদান করাতে এই বাংলায় চার্টার্ড প্লেন পাঠিয়েছিল নাড্ডারা। পাশাপাশি শুধুমাত্র দিলীপ ঘোষ যাতে নির্বিঘ্নে বাংলার নানা জায়গায় প্রচার করতে পারেন সেদিকে খেয়াল রেখে শুধুমাত্র দিলীপ ঘোষের জন্য পাঠানো হয়েছে একটি হেলিকপ্টার। এবার রাজ্য সভাপতির প্রচারের জন্য বিলাসবহুল গাড়ি উপহার দিল কেন্দ্রীয় নেতৃত্ব।

Advt

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...