Friday, March 13, 2026

অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ ফের কমিশনে যাচ্ছেন সৌগতরা

Date:

Share post:

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হচ্ছে তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। যে দলে থাকছেন তৃণমূল সাংসদ সৌগত রায়(sougata Roy), সাংসদ নাদিমুল হক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র। তৃণমূলের অভিযোগ, রাজ্যের পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে। এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা(BJP candidate list) প্রকাশের পর যেভাবে বিক্ষোভ ছড়িয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটছে তাতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। ফলস্বরূপ এহেন সময় গোটা পরিস্থিতির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি জানাবে তৃণমূলের এই প্রতিনিধি দল।

আরও পড়ুন:প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির সব পদ থেকে ইস্তফা সৌরভের

প্রসঙ্গত, বিজেপি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর রাজ্যের নানান প্রান্তে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির উপর হামলা হয়েছে। ভেঙে তাঁর গাড়ির কাচও। বিজেপি শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তা অস্বীকার করেছেন বিজেপি। নির্বাচন পূর্বে এখানে পরিস্থিতি আরো খারাপ রূপ নিতে পারে আশঙ্কা করেই অবিলম্বে এই ধরনের ঘটনায় কমিশনের হস্তক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল।

Advt

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...