Saturday, May 16, 2026

প্রার্থী তালিকায় নাম না থাকার অভিমান? দল ছাড়লেন ইউনুস

Date:

Share post:

ফের প্রার্থী তালিকায় নাম না থাকার অভিমান? আসন্ন বিধানসভা নির্বাচনে নেতাদের দলবদলের ‘মেলা’ চলছে। কেউ কেউ কেঁদে কেটে ছাড়ছেন দল। এবার দল ছাড়ার তালিকায় নতুন সংযোজন। অভিমান করে সিপিএম ছাড়লেন ইউনুস সরকার। একেবারে ছাত্রাবস্থা থেকে বাম রাজনীতিতে তিনি। পাঁচ বছর প্রধান, দশ বছর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য এবং টানা চারবারের জলঙ্গির বিধায়কের দায়িত্ব সামলেছেন এই বাম নেতা। শেষ পর্যন্ত দল ছাড়লেন প্রার্থী হতে না পেরে!

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ইউনুস সরকার জানিয়েছেন, “আমি এখন একজন সাধারণ সিপিএম সমর্থক। দলের কর্মসূচিতে যোগ দেব। দলের পক্ষ থেকে বারণ করা হয় তাহলে দেব না।” তিনি জানিয়ে দিলেন, দলের সমস্ত পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে এখনই অন্য দল বা নির্দলে যাওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন-বিজেপির প্রার্থী পদ ফেরাতেই শিখার সিদ্ধান্তের প্রশংসা করে সোনিয়ার ফোন

আব্দুর রাজ্জাক মণ্ডলের দল থেকে চলে যাওয়ার পর থেকেই দলের হাল শক্ত করে ধরেন ইউনুস সরকার। জলঙ্গিতে বামেদের মুখ হয়ে ওঠেন তিনি। এমনকি এবার বামেদের পক্ষ থেকে তাকেই আবার বিধানসভায় লড়তে পাঠানো হবে বলে গুঞ্জন তৈরি হয় জলঙ্গি জুড়ে। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী করা হয় সাইফুল মোল্লা নামের এক সিপিএম নেতাকে, আর তাতেই বেজায় চটে যায় দীর্ঘদিনের পোড়খাওয়া সিপিএম নেতা ইউনুস।

Advt

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...