Tuesday, June 23, 2026

‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ভুল শুধরে সোনার বাংলা গড়ব’, খড়্গপুরে বললেন মোদি

Date:

Share post:

মাঝে একদিনের ব্যবধানে রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার পুরুলিয়ার(Purulia) জনসভায় সরকার বদলের ডাক দেওয়ার পর শনিবার খড়্গপুরের(Kharagpur) জনসভায় এসে চাঁচাছোলা ভাষায় ফের একবার তৃণমূল সরকারকে আক্রমণও শানালেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে বাংলার জনগণের কাছে আবেদন জানালেন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার। খড়্গপুরের জনসভা থেকে মোদি আবেদন জানান, ‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা করব’।

খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে(TMC government) আক্রমণ শানাতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েন। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে।’ পাশাপাশি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। বাংলায় শুধু ভোটব্যাঙ্কের রাজনীতির আর তোষণের রাজনীতি চলছে। দিদির পাঠশালা হল নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি সিন্ডিকেট। ট্রেনিং দেওয়া হয় অরাজকতার’।

আরও পড়ুন:‘এখানে ও দাঁড়ালে ভবঘুরেরাও ভোট দিতেন না’, রত্নার পাশে দাঁড়িয়ে বললেন শোভনের দাদা

এর পাশাপাশি, রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানান, ‘আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। ৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা গড়ব। আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে।’ এছাড়াও এদিনের জনসভায় দিলীপ ঘোষের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন।’

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...